কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার।

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান। তিনি জানান, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে এসআই ইয়াকুব আলীর নেতৃত্ব কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম সরকার (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নবাবচর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী তাঁতী লীগ, কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, একই দিন রাত ১১টার দিকে এসআই মহরম আলীর নেতৃত্বে নবাবগঞ্জ থানার বক্সনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম শাহীন (৪৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে ওই মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।